কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির স্বাস্থ্য ক্যাম্প শুরু

**কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির স্বাস্থ্য ক্যাম্প শুরু**

* রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের শিকার মানুষদের চিকিৎসাসেবা দিতে বিএনপির দুই দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্প শুরু হয়েছে।
* ক্যাম্পের প্রথম দিনে প্রায় ১,২০০ রোগীকে প্রাথমিক চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে।
* জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, বার্ন ইনজুরি এবং দুর্ঘটনাজনিত সমস্যাসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
* বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে শতাধিক চিকিৎসক এই ক্যাম্পে চিকিৎসাসেবা দিচ্ছেন।
* শুক্রবার দ্বিতীয় দিনের চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হবে।

**কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির স্বাস্থ্য ক্যাম্প শুরু**

রাজধানীর কড়াইল বস্তিতে গত ২৫ নভেম্বর (মঙ্গলবার) ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য বিএনপি দুই দিনব্যাপী একটি স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই ক্যাম্পের কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত প্রথম দিনের ক্যাম্পে প্রায় ১,২০০ রোগীকে প্রাথমিক চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, বার্ন ইনজুরি এবং বিভিন্ন দুর্ঘটনাজনিত সমস্যাসহ নানা রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হয়। প্রথম অংশ কড়াইল বস্তির এরশাদ মাঠে এবং দ্বিতীয় অংশ ক-ব্লকের কবরস্থান গলিতে অনুষ্ঠিত হয়।

এই স্বাস্থ্য ক্যাম্পে মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, ইউরোলজি, হৃদরোগ, বার্ন ও প্লাস্টিক সার্জারি, অর্থোপেডিক্স, চক্ষু, নাক-কান-গলাসহ বিভিন্ন বিষয়ের প্রায় শতাধিক চিকিৎসক দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করেছেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেছেন।

চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও রেডিওলজি বিভাগের অধ্যাপক ডা. নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের কনসালট্যান্ট ও ড্যাবের সহসভাপতি ডা. তৌহিদ উল ইসলাম জন, বিএমইউর অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফুদ্দিন নিসার আহমেদ তুষান, ভাসকুলার সার্জারি বিভাগের অধ্যাপক ডা. নিয়াজ আহমেদ চৌধুরী, অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আলাউদ্দিন, রেডিওলজি বিভাগের কনসালট্যান্ট ডা. সোহরাব হোসেন, গাইনি ও অবস বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইসরাত জাহান, ডা. আসাদুজ্জামান, শিশু বিশেষজ্ঞ ডা. চন্দন, ইউরোলজিস্ট ডা. গাজী মোহাম্মদ শাহিনুল ইসলাম, কনসালট্যান্ট ডা. জাকিয়া সুলতানা মিতালি, চক্ষু বিশেষজ্ঞ ডা. নাজিম, ডা. তৌহিদ আউয়াল, ডা. বাদশা, ডা. শেখর, ডা. সীমান্ত, ডা. হাশেমী, ডা. এরশাদ, ডা. মামুন, ডা. কাজী আবু তালহা, ডা. আহাদ, ডা. রুদ্র, ডা. রানা, ডা. সৈকত, ডা. ইমরান, ডা. রায়হান, ডা. মমী, ডা. নাজেম, ডা. তূর্য, ডা. শিফা, ডা. ওমর, ডা. তানভীর, ডা. মুনতাসীর, ডা. সিফাত, ডা. সাব্বির, ডা. পিয়াস, ডা. নাফি, ডা. অতুল, ডা. অয়ন, ডা. নীরব, ডা. সানিউলসহ আরও অনেকে।

উল্লেখ্য, দুই দিনব্যাপী এই স্বাস্থ্য ক্যাম্পের দ্বিতীয় দিনের কার্যক্রম আগামী শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *