অটোরিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

**অটোরিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেপ্তার**

* চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অটোরিকশাচালক শাওন হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
* আসামির নাম নাঈম শেখ।
* বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলার কলাদি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
* তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
* গত ৪ সেপ্টেম্বর অটোরিকশা ছিনতাইয়ের সময় শাওনকে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

**মতলব দক্ষিণে অটোরিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেপ্তার**

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অটোরিকশাচালক শাওন হত্যা মামলার আসামি নাঈম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলার কলাদি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রমতে, নাঈম শেখ ভোলার চরফ্যাশন থানার দক্ষিণ মাদরাজ গ্রামের ইয়াকুব আলীর ছেলে। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি সালেহ আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মতলব দক্ষিণ পৌরসভার কলাদী এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশাচালক শাওন হত্যা মামলার আসামি নাঈম শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর উপজেলার নারায়নপুর রসুলপুর এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের সময় অটোরিকশাচালক শাওনকে হত্যা করার অভিযোগ রয়েছে নাঈম শেখের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *