**ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত**
* ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
* আবহাওয়া অধিদপ্তর দেশের সব সমুদ্রবন্দরে ২ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত জারি করেছে।
* ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিমি, যা দমকা হাওয়ায় ৮৮ কিমি পর্যন্ত হতে পারে।
* দেশের সকল সমুদ্রবন্দরকে ২ নম্বর সংকেত দেখিয়ে যেতে এবং গভীর সমুদ্রে মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিচরণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
**ডিটওয়াহ : বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়, সমুদ্রবন্দরে সতর্কতা**
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এই পরিস্থিতিতে দেশের সব সমুদ্রবন্দরে ২ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টি ৮.২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮১.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। শুক্রবার সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৯৫৫ কিমি, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৯০০ কিমি, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৮৪৫ কিমি এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৮৪০ কিমি দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করার জন্য সতর্ক করা হয়েছে।
