**সাতক্ষীরা-৩ আসনে প্রার্থী কাজী আলাউদ্দীন কর্তৃক নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক প্রতিশ্রুতি**
* সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন বলেছেন, নির্বাচিত হলে সনাতন ধর্মাবলম্বীসহ সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা হবে।
* তিনি আশা প্রকাশ করেন যে, তার শাসনামলে শিশুরা যেমন মায়ের কোলে নিরাপদ থাকে, তেমনই সকলে নিরাপদ থাকবে।
* প্রার্থী জলাবদ্ধতা, স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থার উন্নয়নে টেকসই সমাধানের আশ্বাস দিয়েছেন।
* বাহাদুরপুর ব্রিজ নির্মাণ, কচুয়া ফুটবল মাঠের উন্নয়ন এবং কচুয়ায় একটি কলেজ প্রতিষ্ঠার মতো বিষয়গুলোকে তিনি অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন।
সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন বলেছেন, তিনি নির্বাচিত হলে এলাকার সনাতন ধর্মাবলম্বীসহ সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি প্রতিশ্রুতি দেন যে, শিশুদের মায়ের কোলে যেমন নিরাপত্তা থাকে, তেমনি তার সময়েও সকলে নিরাপদে থাকবে। শুক্রবার (২৮ নভেম্বর) আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে আয়োজিত এক ধানের শীষের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কাজী আলাউদ্দীন আরও বলেন, কুল্যা ইউনিয়নসহ পুরো আশাশুনি অঞ্চলের জলাবদ্ধতা, স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থা দীর্ঘদিন ধরে অবহেলিত। নির্বাচিত হলে এসব সমস্যার টেকসই সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
তিনি বাহাদুরপুর ব্রিজ নির্মাণ, কচুয়া ফুটবল মাঠের উন্নয়ন এবং কচুয়ায় একটি কলেজ প্রতিষ্ঠার বিষয়গুলোকে তার অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, গত ১৭ বছরে আশাশুনিতে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি এবং রাস্তাঘাট ও কালভার্টগুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে, যা দ্রুত মেরামত করার অঙ্গীকার করেন তিনি।
সমাবেশে কুল্যা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মনজুরুল হুদা সভাপতিত্ব করেন এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম সঞ্চালনা করেন। এতে স্থানীয় নেতাদের মধ্যে আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম হেদায়েতুল ইসলাম, সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমান লাল্টুসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশের শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
