আন্তর্জাতিক সম্মেলন ‘Marine Fisheries & Blue Innovations’ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে

**আন্তর্জাতিক সম্মেলন ‘Marine Fisheries & Blue Innovations’ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে**

* চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘Marine Fisheries & Blue Innovations : Safeguarding Ocean Harmony’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ১-৪ ডিসেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।
* বাংলাদেশসহ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রায় ২৫ জন অধ্যাপক ও গবেষক এতে অংশগ্রহণ করবেন।
* সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘সমুদ্রের সম্প্রীতি রক্ষা’, যেখানে সামুদ্রিক বাস্তুতন্ত্র সংরক্ষণ ও টেকসই নীল অর্থনীতি গঠনের ওপর জোর দেওয়া হবে।
* সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায় উদ্ভাবনী, বৈজ্ঞানিক ও টেকসই পদ্ধতি বিকাশ এবং সমুদ্র স্বাস্থ্য প্রযুক্তি ও উদ্ভাবন এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

**চবিতে ‘সামুদ্রিক মৎস ও নীল উদ্ভাবন’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে**

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস-এর উদ্যোগে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত ‘Marine Fisheries & Blue Innovations : Safeguarding Ocean Harmony’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে বাংলাদেশসহ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রায় ২৫ জন অধ্যাপক ও গবেষক অংশগ্রহণ করবেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ২টায় ইনস্টিটিউটের পরিচালক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।

‘সমুদ্রের সম্প্রীতি রক্ষা’ – এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে সামুদ্রিক বাস্তুতন্ত্র সংরক্ষণ এবং টেকসই নীল অর্থনীতি গঠনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধি ও সমুদ্র সম্পদের ওপর ক্রমবর্ধমান চাপের প্রেক্ষাপটে, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায় উদ্ভাবনী, বৈজ্ঞানিক ও টেকসই পদ্ধতি বিকাশই সম্মেলনের প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে।

সম্মেলনে কার্বন ও জলবায়ু পরিবর্তন প্রশমন, সামুদ্রিক মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও নীতি-শাসন, দায়িত্বশীল জলজ চাষ ও টেকসই সি-ফুড উৎপাদন, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও নীল অর্থনীতিতে এর ভূমিকা, মোহনা, উপকূলীয় ও মহাসাগরীয় জৈব-ভূ-রসায়ন প্রক্রিয়া, নীল খাতে সার্কুলার অর্থনীতি: নীতি, সহযোগিতা ও অর্থায়ন এবং সমুদ্র স্বাস্থ্য প্রযুক্তি ও উদ্ভাবন সহ সাতটি মূল উপ-বিষয়কে কেন্দ্র করে আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হবে।

সম্মেলন প্রসঙ্গে পরিচালক প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন বলেন, “আমরা চাই চবির শিক্ষার্থীরা এই আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে একটি বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তুলুক। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে তারা যেন বিশ্বমঞ্চে নিজেদের তুলে ধরতে পারে, এটাই এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *