ইয়াবাসহ স্বামী-স্ত্রী পরিচয়ে দুজন গ্রেপ্তার

**ইয়াবাসহ স্বামী-স্ত্রী পরিচয়ে দুজন গ্রেপ্তার**

* বগুড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী পরিচয়ে দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
* তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
* বুধবার রাতে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
* গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাটের বকুল হোসেন এবং দিনাজপুরের লাকি বেগম।
* তারা ঢাকা থেকে ইয়াবা এনে জয়পুরহাট ও হিলি এলাকায় সরবরাহ করত বলে জানিয়েছে।

**বগুড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী পরিচয়ে দুজন গ্রেপ্তার**

বগুড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে যাত্রী সেজে ইয়াবা পাচারের সময় ৬ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বগুড়া কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বুধবার রাতে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় উত্তরবঙ্গগামী একটি বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন— জয়পুরহাট পৌর এলাকার আরামনগরের বাসিন্দা বকুল হোসেন এবং দিনাজপুরের হাকিমপুরের লাকি বেগম।

জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সন্ধ্যা ৭টার দিকে শ্যামলী পরিবহনের একটি বাস থামিয়ে সন্দেহভাজন দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দেয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন— দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী পরিচয়ে ঢাকা থেকে ইয়াবা এনে জয়পুরহাট ও হিলি এলাকায় সরবরাহ করত। তাদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *