**খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইসলামী ছাত্রশিবিরের দোয়া মাহফিল**
* বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেছে।
* বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাদ আসর ফেনীর দাগনভূঞা উপজেলা জায়লস্কর ইউনিয়নস্থ সিলোনিয়া মডেল শাখা শিবিরের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
* সিলোনিয়া আল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া ও মোনাজাত করেন ফেনী জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হানিফ হেলাল।
* দোয়া মাহফিলে দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, সিলোনিয়া মডেল শাখা ছাত্রশিবিরের সভাপতি তানভীর বিন মিশকাত ও সেক্রেটারি মো. সামিসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।
**খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইসলামী ছাত্রশিবিরের দোয়া মাহফিল**
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি জানিয়েছে, ফেনীর কৃতী সন্তান বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় তার রোগমুক্তি কামনা করে এই আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাদ আসর ফেনীর দাগনভূঞা উপজেলা জায়লস্কর ইউনিয়নস্থ সিলোনিয়া মডেল শাখা শিবিরের উদ্যোগে সিলোনিয়া আল ফালাহ জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হানিফ হেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, সিলোনিয়া মডেল শাখা ছাত্রশিবিরের সভাপতি তানভীর বিন মিশকাত, সেক্রেটারি মো. সামিসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও মুসল্লিরা।
ফেনী জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হানিফ হেলাল কালবেলাকে নিশ্চিত করে জানান, “বেগম জিয়া ফেনীর গর্বিত সন্তান। তাকে নিয়ে আমরা গর্ব করি। তিনি অসুস্থ অবস্থায় আছেন এজন্য তার দোয়া কামনা করে আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করেছি বেগম জিয়া যাতে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে এসে ফিরে আসে।”
