ঢাকা-১৮ আসনে ধানের শীষ প্রতীকের সমর্থনে গণমিছিল

**ঢাকা-১৮ আসনে ধানের শীষ প্রতীকের সমর্থনে গণমিছিল**

* ঢাকা-১৮ আসনে ধানের শীষের সমর্থনে একটি ঐক্যবদ্ধ গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
* মনোনয়ন প্রত্যাশীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের আয়োজনে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে এই মিছিলটি হয়।
* উত্তরা আজমপুর আমীর কমপ্লেক্স মার্কেট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে মিছিলটি শুরু হয়।
* ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান সহ দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ এতে অংশ নেন।

**ঢাকা-১৮ আসনে ধানের শীষ প্রতীকের সমর্থনে ঐক্যবদ্ধ গণমিছিল অনুষ্ঠিত**

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে ঢাকা-১৮ আসনে ধানের শীষ প্রতীকের সমর্থনে একটি বৃহৎ ঐক্যবদ্ধ গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মনোনয়ন প্রত্যাশীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের আয়োজনে অনুষ্ঠিত এই গণমিছিলটি রাজধানীর উত্তরা আজমপুর আমীর কমপ্লেক্স মার্কেট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে শুরু হয়। মিছিলকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানার নেতাকর্মীসহ সাধারণ মানুষের অংশগ্রহণে মিছিলটি একটি জনসমুদ্রে পরিণত হয়।

গণমিছিলটিতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। তিনি বলেন, “ধানের শীষ আজ জনগণের আকাঙ্ক্ষার প্রতীক। গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন বলেন, “বিগত সময় আমরা রাজপথে ছিলাম, এখনও রাজপথে রয়েছি। আজকে অন্যায়-অত্যাচার করছেন, দোষ হচ্ছে বিএনপির। কোনো অন্যায়কারীর দায়ভার বিএনপি নেবে না।”

মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেন, “ঢাকা-১৮ আসনের প্রতিটি ওয়ার্ডে ধানের শীষের পক্ষে জাগরণ তৈরি হয়েছে। আমাদের এ গণমিছিল সেই জাগরণেরই বহিঃপ্রকাশ। জনগণের প্রত্যাশা পূরণে আমরা মাঠে থাকব।”

উত্তর বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন বলেন, “আমরা ঐক্যবদ্ধ বলেই উত্তরায় স্বৈরাচারবিরোধী আন্দোলন সফল হয়েছিল। আর এ ঐক্যই আগামী দিনের রাজনীতিতে বিএনপিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।”

গণমিছিলে অংশ নিতে দুপুর থেকেই বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী এলাকায় জড়ো হন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *