ধামরাইয়ে বাসে আগুন

**ধামরাইয়ে বাসে আগুন**

* ঢাকার ধামরাইয়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
* বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সুয়াপুর ইউনিয়নের কুটিরচর ভুট্টা মিলের পাশে এই ঘটনা ঘটে।
* স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
* প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ অগ্নিসংযোগ করতে পারে।
* পুলিশ এ ঘটনার পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।

**ধামরাইয়ে বাসে অগ্নিকাণ্ড**

ঢাকার ধামরাইয়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের কুটিরচর ভুট্টা মিলের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে সুয়াপুর-খড়ারচর সড়কের কুটিরচর এলাকায় রাস্তা উপর বাসটি দাঁড় করিয়ে রেখে চালক বা মালিক বাড়িতে চলে যান। রাত ১২টা ১৫ মিনিটের দিকে স্থানীয়রা বাসে আগুন দেখতে পান। পরে তারা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামসুল হক মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ বাসে অগ্নিসংযোগ করতে পারে। আগুন নিয়ন্ত্রণে আসায় পরবর্তীতে ফায়ার সার্ভিসের দল চলে আসে।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) পরিমল সূত্রধর বলেন, সুয়াপুর বাজারের নতুন সেতুর কিছুটা দূরে বাসটি দাঁড় করানো ছিল। আনুমানিক রাত পৌনে ১২টার দিকে আগুনের ঘটনা ঘটে। এলাকাবাসী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটির আসন এবং কাঁচ পোড়া অবস্থায় দেখতে পায়। এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কীভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *