**প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক: জেলা প্রশাসক**
* কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেছেন, প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক।
* তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব নয় বলে উল্লেখ করেন।
* জেলা প্রশাসক সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ওপর জোর দিয়েছেন।
* গণভোট বিষয়ে মানুষকে সচেতন করতে গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতি আহ্বান জানান।
* এর আগে তিনি রৌমারী উপজেলা পরিষদ প্রাচীর, পাবলিক লাইব্রেরি ও শিশুপার্ক উদ্বোধন করেন।
**কুড়িগ্রাম:** কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেছেন, প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। তিনি আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো এলাকার উন্নয়ন সম্ভব নয়। একটি নতুন বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে রৌমারী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক এসব কথা বলেন।
অন্নপূর্ণা দেবনাথ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। একই সাথে, গণভোট বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার জন্য গণমাধ্যম এবং সুশীল সমাজের প্রতি তিনি এগিয়ে আসার আহ্বান জানান। তিনি একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সরকারের সদিচ্ছার কথা জানান।
এর পূর্বে, জেলা প্রশাসক চররাজিবপুর উপজেলার একটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এরপর তিনি সদ্য নির্মিত রৌমারী উপজেলা পরিষদ প্রাচীর, মূল ফটক, পাবলিক লাইব্রেরি এবং শিশুপার্ক উদ্বোধন করেন।
উদ্বোধনী ও মতবিনিময় সভায় রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার, চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী, কুড়িগ্রাম-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. আজিজুর রহমান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হাফিজুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
