নাশকতার পরিকল্পনার সময় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

নাশকতার পরিকল্পনার সময় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

* রংপুরের পীরগাছায় নাশকতার পরিকল্পনার অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
* গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. হারুনুর রশিদ, বয়স ৪৫ বছর।
* তিনি পীরগাছা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
* পুলিশের ভাষ্যমতে, তার বিরুদ্ধে পূর্বেও নাশকতায় জড়িত থাকার তথ্য ও প্রমাণ ছিল।

**রংপুর প্রতিনিধি:**

রংপুরের পীরগাছায় নাশকতার পরিকল্পনার অভিযোগে মো. হারুনুর রশিদ (৪৫) নামের এক রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পীরগাছা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পীরগাছা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া হারুনুর রশিদ অনন্তরাম কসাইটারি গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হারুনুর রশিদের বিরুদ্ধে পূর্বেও নাশকতায় জড়িত থাকার পর্যাপ্ত তথ্য ও প্রমাণ ছিল। তবে তিনি দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। শুক্রবার সকালে পীরগাছা বাজার এলাকায় নাশকতার পরিকল্পনা করার সময় এসআই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে এসআই শফিকুল ইসলাম আকন্দ বলেন, হারুনুর রশিদকে পূর্বের একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *