**মতলব দক্ষিণে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার**
* চাঁদপুরের মতলব দক্ষিণে সীমা আক্তার (১৮) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
* বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
* নিহত কিশোরী সপরিবারে ঢাকায় বসবাস করতেন।
* তার মা ঢাকা থেকে এসে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
* পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে এবং একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।
**মতলব দক্ষিণে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার**
চাঁদপুরের মতলব দক্ষিণে সীমা আক্তার (১৮) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সীমা আক্তার মতলব দক্ষিণ উপজেলার উপাধি উত্তর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের সফিক তপাদারের মেয়ে। তারা সপরিবারে ঢাকায় বসবাস করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর সীমা আক্তার ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে। বাড়ি এসে সে ঘরে প্রবেশ করে এবং পরে ঘর তালাবদ্ধ অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন। তারা ভেবেছিল, সীমা ঢাকা চলে গেছে।
গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিহত সীমার মা ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন মেয়েকে খুঁজতে। বাড়িতে এসে নিজ ঘরের তালা খুলে ঘরে প্রবেশ করে তিনি মেয়ের গলায় দড়ি দেওয়া অবস্থায় অর্ধগলিত মরদেহ দেখতে পান।
এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে সীমার লাশ উদ্ধার করে।
মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
