যুবদল নেতার ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, তদন্ত চলছে

**যুবদল নেতার ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, তদন্ত চলছে**

* মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা যুবদলের এক নেতার দেড় শতাধিক ফেস্টুন ছেঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
* বুধবার রাতে গোপীনাথপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এই ঘটনা ঘটে।
* যুবদল নেতা মো. জুবায়ের আহমেদ ওমর বৃহস্পতিবার রাতে হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
* পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

**মানিকগঞ্জ প্রতিনিধি:**

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জুবায়ের আহমেদ ওমরের টানানো দেড় শতাধিক ফেস্টুন ছেঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। গত বুধবার (২৬ নভেম্বর) রাতের কোনো এক সময় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে টানানো ফেস্টুনগুলো দুর্বৃত্তরা ছিঁড়ে ফেলে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে হরিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. জুবায়ের আহমেদ ওমর। অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নেতাকর্মীরা তাকে ফোন করে জানান যে গোপীনাথপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে টাঙানো তার দেড় শতাধিক ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনি পুরো ইউনিয়ন ঘুরে দেখেন এবং দেখতে পান যে একটি ফেস্টুনও অক্ষত নেই, সবই ছেঁড়া অবস্থায় রয়েছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ফেস্টুন ছেঁড়ার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *