**ঢাকার আবহাওয়া পূর্বাভাস**
* ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে।
* দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
* সকালে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস।
* সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা।
* রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
**বিস্তারিত প্রতিবেদন**
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ (শনিবার, ২৯ নভেম্বর) পরিষ্কার থাকতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে আরও বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময় দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, সারা দেশের জন্য সর্বশেষ দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
