আগামীর বাংলাদেশ গড়তে সম্প্রীতির উপর জোর দিয়েছেন সেলিমুজ্জামান সেলিম

আগামীর বাংলাদেশ গড়তে সম্প্রীতির উপর জোর দিয়েছেন সেলিমুজ্জামান সেলিম

* বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম সাম্প্রদায়িক সম্প্রীতির উপর গুরুত্বারোপ করেছেন।
* তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
* সেলিমুজ্জামান সেলিম বলেন, বিএনপি সবসময় সম্প্রতির রাজনীতিতে বিশ্বাস করে এবং আগামীতেও করবে।
* তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে সুখী-সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে আহ্বান জানান।

**আগামীর বাংলাদেশ গড়তে সম্প্রীতির উপর জোর দিয়েছেন সেলিমুজ্জামান সেলিম**

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ (কাশিয়ানী ও মুকসুদপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম বলেছেন, বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতির পক্ষে কাজ করে এসেছে এবং আগামীতেও করবে। তিনি আশা প্রকাশ করেন যে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে একসঙ্গে মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের হলরুমে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শের সংগঠন বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তিনি সকলকে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সুখী-সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ধর্ম আলাদা হলেও আমাদের জাতিসত্তা এক। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান—এটা বড় পরিচয় নয়, আমাদের আসল পরিচয় আমরা সবাই মানুষ।

আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে তিনি আরও বলেন, বিএনপি সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। “ধর্ম যার যার, উৎসব সবার”—এই নীতিতে বিশ্বাসী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *