**ঢাকার তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস, শুষ্ক আবহাওয়া বিরাজ করছে**
* ঢাকার আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
* দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
* রাজধানীতে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস।
* বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ।
* আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
**ঢাকা: শুষ্ক আবহাওয়ার মধ্যে ঢাকার তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।**
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া এক পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
শুক্রবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস।
সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
